Main Menu

ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ছাত্রদল নেত্রীর রিট

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট করেছেন ছাত্রদ‌লের কেন্দ্রীয় ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহ‌মিদা ম‌জিদ।

রোববার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার পক্ষে রিটটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দায়ের করেন। রিট দায়েরের বিষয়টি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছাত্রদলের ওই নেত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও ভোটার তালিকায় তার নাম না থাকায় রিট আবেদন করা হয়েছে। রিটে ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চাওয়া হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিচারপতি বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

উল্লেখ্য, আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে এ নির্বাচন চলবে দুপুর ২টা পর্যন্ত।

Share





Related News

Comments are Closed