চীনে বাস দুর্ঘটনায় নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলে দেশটির বৃহত্তম রুপার খনিতে বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন।
রবিবার এ তথ্য জানিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
ভূগর্ভস্থ কাজের জন্য শনিবার ৫০ জন খনি শ্রমিক বহনকারী একটি বাস খনির দিকে যাওয়ার পথে একটি টানেলের পাশে হঠাৎ বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে। খনিটি রুপা ছাড়াও সীসা ও দস্তা উৎপাদন করে।
অন্যদিকে শনিবার ঝিজিয়াং প্রদেশের পূর্বাংশে অবস্থিত সাগরে একটি বিশাল কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনায় পাঁচ জেলে নিখোঁজ হয়েছেন।
দুটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে কর্তৃপক্ষ।
Related News
যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার স্থাপনায় ড্রোন হামলাRead More
ইরানে বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পূর্বাঞ্চলে বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।Read More



Comments are Closed