Main Menu

সিলেটে অপহৃত নারী উদ্ধার, আটক ৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে অপহৃত জেসমিন বেগমকে (২৫) উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে নগরীর মদিনা মার্কেট এলাকার নর্থইষ্ট ফিলিং স্টেশনের পাশে একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় ৪ যুবককে আটক করে পুলিশ।

এর আগে ওইদিন বেলা ১টার দিকে জেসমিনকে অপহরণ করে চার যুবক। এসময় তার স্বর্ণের নাকফুল, মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে তাকে আটকে রেখে মুক্তিপন দাবি করে অপহরণকারীরা।

আটককৃতরা হলো, নগরীর মদিনা মার্কেট এলাকার বাবুল মিয়ার পুত্র সাইদুল ইসলাম (২২), পাঠানটুলা এলাকার জালাল মিয়ার পুত্র মনির হোসেন ফিরোজ(২৬), একই এলাকার মো. নুর আলীর পুত্র মো. মাসুক মিয়া (২০) ও নগরীর আল আল আমিন আবাসিক এলাকার মো. নুর মিয়ার পুত্র মো. আব্দুর রহমান (২২)।

অপহৃত মোছাম্মৎ জেসমিন বেগম নগরীর জালালাবাদ আবাসিক এলাকার ৪২/৪ নং বাসার মো. তাজ মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, আটককৃতরা দীঘদিন থেকে মহানগর এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড করে আসছে। ভিকটিম জেসমিন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, ‘আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় দুটি মামলা বিচারাধীন রয়েছে।’

Share





Related News

Comments are Closed