গ্রহাণুতে সফলভাবে অবতরণ করল হায়াবুসা-২
প্রযুক্তি ডেস্ক: জাপানের হায়াবুসা-২ মহাকাশ অনুসন্ধানযান গ্রহাণু রিয়ুগু থেকে শিলার নমুনা সংগ্রহের প্রথম প্রচেষ্টায় গ্রহাণুটিতে সফলভাবে অবতরণ করেছে।
জাপান মহাকাশ সংস্থা জাক্সা জানায়, অনুসন্ধানযানটি শুক্রবার (২২ ফেব্রয়ারী) জাপান সময় সকাল ৭টা ২৯ মিনিটে গ্রহাণুটিতে অবতরণ করে।
হায়াবুসা-২ গত বৃহস্পতিবার দুপুর ১টার পরপরই ২০ হাজার মিটার উচ্চতা থেকে রিয়ুগু’র পৃষ্ঠে ছয় মিটার প্রশস্ত একটি ছোট টাচডাউন অঞ্চলের দিকে লক্ষ্য করে নিচে নামা শুরু করে।
যানটি গ্রহাণু থেকে প্রায় ৫০০ মিটার উঁচুতে স্বয়ংক্রিয় অবতরণ প্রক্রিয়ায় প্রবেশ করে।
হায়াবুসা-২’র নিচে শিলা সংগ্রহের জন্য প্রায় ১ মিটার লম্বা একটি যন্ত্র রয়েছে। যন্ত্রটি গ্রহাণুর পৃষ্ঠের সংস্পর্শে আসবে। এটি গ্রহাণুর পৃষ্ঠে বুলেট নিক্ষেপ করে ছুটে আসা শিলাখণ্ড সংগ্রহ করবে।
জাক্সা জানায়, পরিকল্পনা অনুযায়ী একটি বুলেট সফলভাবে নিক্ষেপ করা হয়েছে।
অনুসন্ধানযানটির সফল অবতরণ নিশ্চিত হওয়ার পর টোকিওর অদূরে জাক্সা’র নিয়ন্ত্রণকক্ষে উল্লাসধ্বনি ছড়িয়ে পড়ে।
মহাকাশযানটি রিয়ুগু ত্যাগ করার আগে জাক্সা শিলার নমুনা সংগ্রহের জন্য আরও এক বা দু’বার প্রচেষ্টা চালানোর পরিকল্পনা করছে।
হায়াবুসা-২ বিগত ২০১৪ সালে যাত্রা শুরু করে এবং গত বছরের জুনে পৃথিবী থেকে ৩০ কোটি কিলোমিটার দূরে গ্রহাণু’র উপরে পৌঁছে। অভিযানটির প্রধান লক্ষ্য গ্রহাণুটি থেকে শিলা সংগ্রহ করা। বিজ্ঞানীরা আশা করছেন, এর থেকে প্রাণের উৎপত্তি সম্পর্কে নতুন জ্ঞান অর্জিত হতে পারে। মহাকাশযানটির ২০২০ সালের শেষের দিকে পৃথিবীতে ফিরে আসার কথা।
সূত্র: এনএইচকে ওয়ার্ল্ড
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed