ইকুয়েডরে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইকুয়েডরে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৭ মিনিটে) ইকুয়েডর ও পেরুর সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। এসময় কয়েকজন আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পশ্চিম ইকুয়েডরের কাছাকাছি গুয়াকুইল শহরে প্রথম ভূকম্পন অনুভূত হওয়ার ২৫ মিনিট পরে আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো জানিয়েছেন, প্রাথমিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ছয়জন আহত হয়েছেন। দু’টি স্বাস্থ্য কমপ্লেক্সসহ ছয়টি বাড়ির ক্ষতি হয়েছে।
দুর্ঘটনা এড়াতে বিমানবন্দর ও টানেল বন্ধ রাখা হয়েছে। এছাড়া বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়েছে।
প্রতিটি রাজ্যে উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক : বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার স্থাপনায় ড্রোন হামলাRead More
ইরানে বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পূর্বাঞ্চলে বাস উল্টে ১২ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন।Read More



Comments are Closed