চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো.সগীর (৪২) ও মো.জোনায়েদ (১২)।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ধনিয়ালাপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো.জহির হোসেন জানান, মো.সগীর মনসুরাবাদ এলাকায় মুদি দোকানী এবং তার ছেলে জোনায়েদ আগ্রাবাদ গণপূর্ত বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র।
তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটর সাইকেলটি থানায় এনে রাখা হয়েছে।
Related News
পটিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর)Read More
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More



Comments are Closed