টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। শনিবার ( ২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হাতিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুজনের (সুশাসনের জন্য নাগরিক) চাপাইনবাবগঞ্জ শাখার সভাপতি সৈয়দ শাহজামাল ও তার মাইক্রোবাস চালক। তাৎক্ষণিক চালকের নাম জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন জানান, চাপাইনবাবগঞ্জ থেকে মাইক্রোবাসটি ঢাকার দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া নামক এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটিকে পিছন থেকে অপর একটি অজ্ঞাত পরিবহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সুজনের চাপাইনবাবগঞ্জ শাখার সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শাহজামাল ও চালক নিহত হন। আহত হন আরো ছয়জন।
তিনি জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed