Main Menu

আসামে বিষাক্ত মদপানে নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামে বিষাক্ত মদ পান করে ১১ নারীসহ ৩৫ চা শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্তত ৫০ জন। শনিবার ( ২৩ ফেব্রুয়ারি) দেশটির সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমটি জানায়, আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৩০০ কিলোমিটার দূরে গোলাঘাট জেলার সালমারা চা বাগানের শ্রমিকরা তাদের সাপ্তাহিক মজুরি পাওয়ার পর এ বিষাক্ত মদ পান করেন। এরপর থেকে অসুস্থ হয়ে শ্রমিকদের মৃত্যুর ঘটনা ঘটছে।

গোলাঘাট সরকারি হাসপাতালের চিকিৎসক দিলিপ রাজবংশী বলেন, বিষাক্ত চোলাই মদ পান করার কারণেই এ শ্রমিকরা মারা গেছেন। স্থানীয় বিধায়ক মৃণাল শইকিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনা তদন্ত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

ঘটনার পর চা বাগানটির নিকটবর্তী জুগিবাড়ি এলাকার ওই অবৈধ মদ প্রস্তুতকারক ফ্যাক্টরির মালিকদের গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম- ইন্দুকল্প বোরদোলাই ও দেবা বোরা বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আরও কয়েকজনকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

ডেপুটি পুলিশ সুপার পার্থ প্রতীম শৈকিয়া বলেছেন, আমরা ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছি এবং আরও অভিযুক্তকে খুঁজছি।

Share





Related News

Comments are Closed