Main Menu

হামলায় সাংবাদিক ছামির মাহমুদ গুরুতর আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ঘাসিটুলা এলাকায় প্রতিবেশীর হামলায় গুরুত্বর আহত হয়েছেন অনলাইন পোর্টাল জাগো নিউজের সিলেট ব্যুরো প্রধান ছামির মাহমুদ। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তাঁর বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক ছামির মাহমুদের মেয়ে সামিয়া বাসার গেটের বাইরে খেলা করছিলো। এসময় পাশের বাসার এক যুবক সামিয়াকে থাপ্পড় মারে। এতে সামিয়া কেঁদে বাসায় এসে বাবাকে জানায়। এসময় সাংবাদিক সামির মাহমুদ সামিয়াকে থাপ্পড় মারার কারণ জানতে গেলে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায় ওই যুবক রড দিয়ে সামির মাহমুদের মাথায় আঘাত করে। এতে সাংবাদিক সামির মাহমুদের মাথায় গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন। তবে হামলাকারি যুবকের নাম জানা যায়নি।

আহত সাংবাদিক ছামির মাহমুদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

সিলেট জেলা প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ;

জাগো নিউজের সিলেটের নিজস্ব প্রতিবেদক ও সিলেটের স্থানীয় দৈনিক শুভ প্রতিদিন’র বার্তা সম্পাদক ছামির মাহমুদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেলসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২১ ফেব্রয়ারি) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক ছামির মাহমুদের উপর যারা হামলা চালিয়ে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান নেতৃবৃন্দ। আইনশৃঙ্খলা বাহিনী যদি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Share





Related News

Comments are Closed