Main Menu

ডোমারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার ২১ ফেব্রুয়ারী প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য প্রদান করেন-উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা, পুলিশ প্রশাসনের পক্ষে সহকারী পুলিশ সুপার জয়ব্রত পাল ও অফিসার ইনটার্জ (ওসি) মোকছেদ আলী, ডোমার পৌর সভার পক্ষে মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি খায়রুল আলম বাবুল ও সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, পৌর আওয়ামীলীগের পক্ষে সাধারন সম্পাদক ময়নুল হক, ডোমার সাব-রেজিষ্ট্রি অফিসের পক্ষে সাব-রেজিষ্টার শিরিনা আকতার, জাতীয় পার্টির পক্ষে সভাপতি আনজারুল হক, পৌর জাতীয় পার্টির পক্ষে সভাপতি আব্দুর রাজ্জাক রাজা ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান চয়ন, ডোমার প্রেসক্লাবের পক্ষে সভাপতি মোজাফ্ফর আলী, ডোমার রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি জুলফিকার আলী ভূট্টো, ডোমার নাট্য সমিতির পক্ষে সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক রবিউল আলম প্রমূখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ পুস্পমাল্য প্রদান করেন। শেষে ভাষা শহীদসহ সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সকালে প্রভাত ফেরিসহ শহীদ মিনার চত্তরে চিত্রাংকন, রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed