চকবাজারে অগ্নিকান্ডে নিহত বেড়ে ৭৮
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭৮টি লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৪১ জন।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।
তিনি বলেন, নিহতদের শনাক্ত করার কাজ চলছে। যাদের শনাক্ত করা যাচ্ছে না তাদের ডিএনএ টেস্ট করে লাশ পরিবারের কাছে স্থানান্তর করা হবে। শনাক্ত লাশগুলো সিটি কর্পোরেশনের উদ্যোগে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
তিনি আরও বলেন, অভিযান সমাপ্ত ঘোষণা করা হলেও ফায়ার সার্ভিসের তিনটি টিম কাজ করবে। যাতে নতুন করে আগুন লাগতে না পারে।
এছাড়া সিটি কর্পোরেশন ওখানকার আর্বজনা ও রাবিশগুলো দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা গ্রহণ করবে। ওই এলাকার গ্যাস, বিদ্যুৎ, পানি আপাতত বন্ধ। ফায়ার সার্ভিসের ছাড়পত্র পেলে ব্যবস্থা নেয়া হবে। নিহত-আহতদের তালিকা তৈরি করে পুর্নবাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগুন লাগার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ আজ দুপুরে সাংবাদিকদের বলেন, আমরা এ পর্যন্ত আমাদের মর্গে ৬৭টা লাশ পেয়েছি। আরো ১১টা লাশ আমাদের হাসপাতালের মর্গে আছে। এই নিয়ে মোট লাশের সংখ্যা ৭৮। এদের মধ্যে কিছু লাশের চেহারা দেখে শনাক্ত করা সম্ভব হবে। কিছু লাশ শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হবে। আর কিছু ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করব।
এর আগে, বুধবার রাত ১০টা ৩৮ মিনিটে রাজধানীর পুরান ঢাকার চকবাজার থানার চুড়ি হাট্টা শাহী মসজিদের সামনে একটি বহুতল ভবনে আগুন লেগে তা আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট চারঘণ্টার মতো কাজ করে আগুন নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় দগ্ধসহ আহত কমপক্ষে অর্ধশত ব্যক্তিকে ইতোমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed