দক্ষিণ সুরমায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
দক্ষিণ সুরমা সংবাদদাতা : লিডিং ইউনিভার্সিটির ইসলামি স্টাডিজ বিভাগের প্রফেসর, সিলেটের দক্ষিন সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন হেল্পিং হেন্ডস এর বাংলাদেশ কার্যকরী কমিটির সভাপতি আবুল কালাম আজাদের শিশু পুত্র তাহসিন শাহরিয়ার আরিদ (১৮ মাস) পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের রাখালগঞ্জ দৌলতপুর গ্রামের নিজবাড়ীতে আরিদ পুকুরের পানিতে ডুবে মারা যায়।
জানা যায়, মঙ্গলবার সকালে আরিদ বাড়ির সামনের পুকুরে পরিবারের লোকজনের অজান্তে পড়ে যায়। এ সময় পরিবারের সদস্যগণ আরিদকে অনেক খোঁজখোঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। পুকুর থেকে উদ্ধার করে আরিদকে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তাহসিন শাহরিয়ার আরিদ এর নামাজে জানাযা মঙ্গলবার বাদ আছর রাখালগঞ্জ ডি কিউ ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed