তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)-এর হাতেগড়া ছাত্রসংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ২০১৯-২০২০ সেশনের কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১৮ ফেব্রয়ারি সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, বিদায়ী সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান।
এতে সর্বসম্মতিক্রমে আখতার হোসাইন জাহেদকে সভাপতি ও হুমায়ুনুর রহমান লেখনকে সাধারণ সম্পাদক এবং মোজতবা হাসান চৌধুরী নুমানকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ২৭ সদস্য বিশিষ্ট ২০১৯-২০ সেশনের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি দুলাল আহমদ, মুহাম্মদ মুহিবুর রহমান, মাছুম আহমদ, সহ- সাধারণ সম্পাদক মুহাম্মদ উসমান গণি, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ালীউর রহমান সানী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মারুফ হোসাইন, অর্থ সম্পাদক অজিউর রহমান আসাদ, অফিস সম্পাদক – আব্দুল মুহিত রাসেল, সহ- অফিস সম্পাদক তৌরিছ আলী, মুজিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক সুলতান আহমদ, সহ প্রশিক্ষণ সম্পাদক সাঈদ হোসেন চৌধুরী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ, সহ- শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহেদুর রহমান, সহ- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: আব্দুল জলিল, স্কুল কলেজ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল করিম মহসিন, সদস্য- রবিউল ইসলাম,সৈয়দ শাহেদুল ইসলাম, মোবাশ্বির হোসাইন চৌধুরী, মাসরুর হাসান জাফরী, মো: আব্দুল আউয়াল, আলী হায়দার।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed