সাঈদীর ছেলে মাসুদ সাঈদী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের মামলায় আজীবন সাজাপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ ফেব্রয়ারী) বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় হাজির হয়ে জামিন আবেদন করলে পিরোজপুর জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা দায়রা জজ শামসুল হক তা নামঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন মাসুদ সাঈদী। ওই মেয়াদ শেষ হয়ে গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫শে ডিসেম্বর রাতে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী উপজেলার সাঈদ খালীতে একটি বাড়িতে বসে জামায়াত নেতাদের নিয়ে বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ৫টি পেট্রোল বোমা ও কয়েকটি ককটেলসহ দুই জামায়াতকর্মীকে আটক করে।
কিন্তু উপজেলা চেয়ারম্যান পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে মামলার বাদি এজাহারে দাবি করেন। আটককৃতদের ওই মামলায় আটক দেখিয়ে ২৬শে ডিসেম্বর আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরদিন ২৬শে ডিসেম্বর ইন্দুরকানী থানার এসআই ওহিদুজ্জামান বাদি হয়ে বিস্ফোরক আইনে ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, জামায়াত সমর্থক হাফেজ মো. জাকির হোসেন, ওবায়দুল্লাসহ আরও ১২ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করে।
উল্লেখ্য, ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে মাসুদ সাঈদী পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed