আখেরি মোনাজাতে শেষ ইজতেমার ২য়পর্ব
বৈশাখী নিউজ ডেস্ক: টানা তিন দিনের আমবয়ানের পর তাবলীগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টা ৪৩ মিনিটে শুরু হওয়া মোনাজাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় অংশ নেন দেশ-বিদেশের লাখো মুসল্লি।
মোনাজাত শেষ হয় ১২টা ২ মিনিটে। মোনাজাতে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ নদের তীর। ধর্মপ্রাণ মুসলমানরা সুখ, শান্তি ও সমৃদ্ধির আশায় আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করেন একমনে।
ইজতেমায় মাওলানা সাদ অনুসারীদের জিম্মাদার তাবলীগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা মুহাম্মদ শামীম আহমদ আখেরি মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ লাখ লাখ মুসল্লি। এ সময় তারা আল্লাহর কাছে নিজেদের নৈকট্যলাভ এবং সুখ-শান্তি কামনায় আমিন আমিন ধ্বনিতে ইজতেমার প্রাঙ্গনে আল্লাহর দরবারে উপস্থিতির জানান দেন।
মোনাজাতে ৩৬টি দেশের প্রায় ১২’শ বিদেশি মেহমান অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ। এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ প্রশাসন ও রাজনৈতিক নেতারাও মোনাজাতে অংশ নেন।
এর আগে, আজ বাদ ফজর আমবয়ান করেন দিল্লির মাওলানা হাফেজ ইকবাল নায়ার। তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশি মাওলানা ওসামা বিন ওয়াসিফ।
আখেরি মোনাজাতকে কেন্দ্র করে মধ্যরাত থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর, মীরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed