কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দুই দল ডাকাত ও পুলিশের মধ্যে ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্দেহভাজন ডাকাত নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোররাত চারটার দিকে উপজেলার পেটকাটা ডহর মাঠে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- মুফাজ্জেল হোসেন ওরফে মুফা (৪২) ও মাহাবুল হোসেন (৪০)। মুফাজ্জেলের বাড়ি উপজেলার গরুড়া গ্রামে। মাহাবুলের বাড়ি কৈপাল গ্রামে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ছিলেন। ঘটনাস্থল থেকে দুটি দেশি বন্দুক, চারটি গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের জানান, উপজেলার পেটকাটা ডহর মাঠে দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলির খবর পায় পুলিশ। দৌলতপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা ত্রিমুখী বন্দুকযুদ্ধের পর ডাকাতেরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় দৌলতপুর থানার এসআই আসাদ হোসেন ও কনস্টেবল মো. জিয়া আহত হন।
মুফাজ্জেলের বিরুদ্ধে দৌলতপুর থানায় দশটি ও মাহাবুলের বিরুদ্ধে পাঁচটি ডাকাতির মামলা রয়েছে এবং লাশ দুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Related News
যশোরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগরে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।Read More
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহতRead More



Comments are Closed