জামায়াতের আরো চার নেতার পদত্যাগ
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী আখ্যায়িত করে দলটির আরও চার নেতা পদত্যাগ করেছেন। তারা গাইবান্ধা জেলার একটি ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
গতকাল সোমবার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তারা দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগ করা চারজন হলেন- গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়ন জামায়াতের সভাপতি আবদুল হালিম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার সদস্য মো. আলিম উদ্দিন এবং ৭ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে আবদুল হালিম জানান, ‘আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপটে আমাদের উপলব্ধি হয়েছে যে দলটি স্বাধীনতাবিরোধী একটি রাজনৈতিক দল। জামায়াত এখনো মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এই অবস্থায় আমরা দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আজ (সোমবার) থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম।’
কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার ইচ্ছা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে আবদুল হালিম বলেন, ‘আপাতত আর কোনো রাজনৈতিক দলে যোগ দেব না।’
প্রসঙ্গত, গত শুক্রবার জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক। পদত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, জামায়াত ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য জনগণের কাছে ক্ষমা চায়নি। একবিংশ শতাব্দীর বাস্তবতার আলোকে ও অন্যান্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনৈতিক পরিবর্তনকে বিবেচনায় এনে দলটি নিজেদের সংস্কার করতে পারেনি।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed