গানে ফিরলেন রুনা লায়লা
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর নতুন গানে কণ্ঠ দিলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন থেকে আসছে তার নতুন গান।
কবির বকুলের কথায় গানটির সুর করেছেন রুনা লায়লা। রাজা কাশেফের সংগীতায়োজনে গেল ভালোবাসা দিবসের দিন (১৪ ফেব্রয়ারী) বিকালে রাজধানীর নিকেতনে চিরকুটের স্টুডিওতে রুনা লায়লা এই গানে কণ্ঠ দেন।
গানের কথা হচ্ছে ‘ফেরাতে পারিনি আর তোমাকে এ ভালোবাসায়’। গান রেকর্ডিং শেষে সেখানে উপস্থিত হন ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ।
অনেকদিন পর নতুন গান গেয়ে রুনা লায়লাও ছিলেন বেশ আবেগাপ্লুত। তিনি বলেন, অবশ্যই ধন্যবাদ দিতে চাই ধ্রুব গুহকে।কারণ, তার যদি আগ্রহ না থাকতো তাহলে এই গানই হয়তো করা হয়ে উঠতো না। ধ্রুব সত্যিকারের একজন সংগীতপিপাসু মানুষ। গানের প্রতি তার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।
ডিএমএসের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, রুনা আপা এই উপমহাদেশের শ্রদ্ধাভাজন শিল্পী। আমাদের দেশের গর্ব। তার সুর করা, তারই কণ্ঠের এই গান আমার প্রতিষ্ঠানের জন্য ভালো কাজের দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই আমি মনে করি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed