দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: আজ রবিবার বাদ ফজর থেকে টঙ্গীর তুরাগতীরে আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।
দ্বিতীয় ধাপের নেতৃত্বে থাকছেন বিশ্ব তাবলিগ জামাতের আমির ভারতের মাওলানা সাদ সমর্থক ওয়াসেকুল ইসলামের অনুসারীরা।
শনিবার প্রথম দফায় অংশগ্রহণকারীরা আখেরি মোনাজাত শেষে পর্যায়ক্রমে ইজতেমা মাঠ ত্যাগ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্র জানায়, ‘ইজতেমার প্রথম অংশে যারা অংশ নিয়েছেন তারা স্বেচ্ছায় চলে গেছেন।’
আগামীকাল সোমবার প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা।
আগামী ২০২০ সালের ১০, ১১ ও ১২ জানুয়ারি এবং ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে।
Related News
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে
ধর্ম ডেস্ক: ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। রোববার (১৩ সেপ্টেম্বর)Read More
তাবলিগ জামাতের উভয় পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা মছব্বিরের
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন বিশ্ব ইজতেমা উপলক্ষে তাবলীগ জামাতের উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ারRead More



Comments are Closed