Main Menu

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদের চালান আটক

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় ৯৬ বোতল মদের একটি চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার রাতে জব্দকৃত মদ সুনামগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দিয়েছে বিজিবি।

২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির সুনামঞ্জের অধিনায়ক লে. কর্ণেল মাকসুদুল আলম জানান, ব্যাটালিয়নের তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর কোম্পানীর বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার আনিসুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বাংলাদেশের ১শ’ গজ অভ্যন্তরে সীমান্তলাগোয়া জঙ্গলবাড়ি নামক এলাকা থেকে ৯৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করেছে।

Share





Related News

Comments are Closed