Main Menu

বসন্ত উৎসবে মুক্তাক্ষরের আবৃত্তি পরিবেশন

বৈশাখী নিউজ ডেস্ক: ‘‘প্রকৃতিজুড়ে লাল-হলুদের মাখামাখী, আলোর সঙ্গে রঙের খেলা, এ যেন বসন্তের, ফাগুনের মেলা’’।

বৃহস্পতিবার (১৪ ফেব্রয়ারি) বিকেল ৪টায় সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কাজী নজরুল অডিটোরিয়ামের পাশে মুক্তমঞ্চে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত বসন্ত উৎসবে মুক্তাক্ষর তাদের দলগত আবৃত্তি পরিবেশন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। সভাপতিত্ব করেন সিলেট জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত।

মুক্তাক্ষর বসন্ত উৎসবে বিমল করের নির্দেশনায়, দীপিকা দে’র গ্রন্থনা ও উপস্থাপনায় আবৃত্তি পরিবেশন করে পিউ, পূজা, মীম, শুচি, মন্ত্র, আদিত্য, রাফি, প্রান্ত, হিমেল মাহমুদ ও অর্পা মোদক।

উক্ত অনুষ্ঠানে মুক্তাক্ষরকে দলগত পরিবেশনের সুযোগ করে দেয়ার জন্য জেলা শিল্পকলা একাডেমির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মুক্তাক্ষরের পরিচালক বিমল কর।

উল্লে­খ্য, শুক্রবার শিশু আবৃত্তি উৎসব-২০১৯-এ বিকেল ৪টায় নগরীর দরগাহ গেইটস্থ সোলেমান হলে আবৃত্তি পরিবেশন করবেন ভারত থেকে আগত সৌমিত্র ঘোষ ও আবহে শান্তনু বন্দ্যোপাধ্যায়। একক আবৃত্তি পরিবেশন করবেন দেশ বরেণ্য আবৃত্তি শিল্পী আহ্সান উল­াহ তমাল ও মো. মনির হোসেন। সেই সাথে দলগত আবৃত্তি পরিবেশন করবে মুক্তাক্ষর সিলেট, মুক্তাক্ষর বিয়ানীবাজার, মুক্তাক্ষর ছাতক, শিক্ষণ সাংস্কৃতিক সংগঠন, দ্বৈতস্বর, শ্র“তি, পাঠশালা, কথন ও মাভৈ। এর আগে সকাল ১০টায় শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি ৪টি বিভাগে প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed