Main Menu

বিশ্বনাথে সড়কের গাছ কর্তনের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নের শিমুলতলা-কামালপুর সড়কের পার্শ্বে¦ থাকা একাধিক গাছ সরকারি অনুমতি ছাড়াই অবৈধভাবে কর্তন করার ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী।

গত মঙ্গলবার এলাকাবাসীর পক্ষে শিমুলতলা জামে মসজিদের মোতায়াল্লী হাজী আবদুল মান্নান ও হাজী রইছ আলী লিখিতভাবে অভিযোগটি দায়ের করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত আবদুল আজিজের পুত্র শামীমুর রহমান রাসেল, মৃত জহুর আলীর পুত্র আবদুল কাদির, আবদুল বাছিত ও আছমান খান কোন প্রকারের সরকারি অনুমতি ছাড়াই জোরপূর্বকভাবে আইনের তোয়াক্কা না করেই শিমুলতলা গ্রামের মেইন (প্রধান) সড়কের আবদুল মানিকের দোকানের সামন হতে কামালপুর পর্যন্ত সড়কে থাকা সরকারি গাছগুলোর মধ্যে ৪/৫টি গাছ কর্তন করে নিয়ে গেছে। লিখিত অভিযোগে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন তারা।

বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার ও সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed