Main Menu

বিশ্বনাথে আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ইলামেরগাঁও গ্রামে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আলীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।

বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনাটি ঘটে। এসময় ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ও মারধর করে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।

ইয়াছিন আলী জানান, প্রতিদিনের ন্যায় বুধবার দিবাগত রাতে তিনি ও পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৩টায় ১৫/১৬ জনের একদল ডাকাত তার বসত ঘরের কেসি গেইটের তালা ও দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে রাখে। এসময় ডাকাতরা ইয়াছিন আলী (৫০) ও ঘরের কাজের লোক ময়না মিয়া (৩৫) কে মারধর করে এবং ঘরে থাকা সাড়ে ৫ ভরি স্বর্ণাংকার, ১০ ভরি রূপার গয়না, নগদ ১ লাখ ৭১হাজার টাকা, ৬টি মোবাইল ফোন ও মূল্যবান কাপড় লুট করে নিয়ে যায়। ডাকাতদলের সদস্যদের মধ্যে ৩জন মুখোশধারী ছিল বলে তিনি জানান। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন- এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ডাকাতদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে।

Share





Related News

Comments are Closed