সিলেটে দুটি রেস্টুরেন্টসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি রেস্টুরেন্ট, ১টি মুদি দোকান ও ১টি ফলের দোকানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর বন্দর বাজার এলাকায় অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। প্রায় ২ ঘন্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।
অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং বাসি ও পচা খাদ্যদ্রব্য থাকায় বন্দর বাজারের হোটেল এশিয়াকে ২৫ হাজার টাকা ও নোঙর রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় তামিমা ফল ভান্ডারকে ৩ হাজার টাকা ও মাদানিয়া ফ্রুট সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কর্মকর্তা শাহ মোহাম্মাদ মোরশেদ কাদের, সিভিল সার্জন অফিসের জেলা স্যানেটারি ইন্সপেক্টর স্নিগ্বেন্দু সরকার, পুলিশের এসআই রেজাউল হাসানসহ প্রশাসনিক কর্মকর্তারা।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed