সিলেটে মদিনা ও পপুলার ফার্মেসিকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ফার্মেসিতে ভেজালবিরোধী অভিযান চালিয়েছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুটি ফার্মেসিকে বড় অংকের জরিমানা করা হয়।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক ও ইরতিজা হাসানের সমন্বয়ে নগরীর মীরবক্সটুলা এলাকায় ভেজালবিরোধী অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত।
এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে ঔষধ বিক্রির অপরাধে মদিনা ফার্মেসিকে ১৪ হাজার ৫০০ টাকা এবং পপুলার ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা মার্কেটিং অফিসার মোরশেদ কাদের এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ।
এদিকে সকল ধরণের ভেজালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed