ফেনীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত সাতজন।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লেমুয়া এলাকার মুক্তিযোদ্ধা আবদুস সোবহান। তবে, নিহত অপর এক নারী ও শিশুর পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লেমুয়াগামী একটি লেগুনা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে ইউনিক পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়।
ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাজমুল হাসান শাম্মী বলেন, আহত সাতজনের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed