Main Menu

সিরিয়ায় মার্কিন জোটের হামলায় নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। নিহত নারী ও শিশুসহ প্রায় সবাই বেসামরিক লোকজন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সিরিয়ার দেইর আজ জর প্রদেশে এ হামলা চালানো হয়। খবর মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা আনাদুলুর।

এক সিরীয় কর্মকর্তা জানান, আইএস সদস্যকে লক্ষ্য করে চালানো হয়েছিল এই হামলা।

তবে হামলা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন জোট।

সিরিয়ায় ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে প্রায় আড়াই লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখেরও বেশি মানুষ।

Share





Related News

Comments are Closed