মালয়েশিয়ায় পুলিশের গুলিতে ২ বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় পুলিশের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মালয়েশিয়ার জাতীয় দৈনিক স্টার অনলাইনের খবর সূত্রে জানা গেছে, দেশটির তামান মুডুন ও বাতু ৯ চেরাস এলাকার একটি বাড়ি থেকে অপহৃত এক বাংলাদেশিকে উদ্ধার করা হয়। এ সময় পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়ে দুইজন অপহরণকারী বাংলাদেশি মারা যান বলে দাবি করেছে পুলিশ। নিহত দুই বাংলাদেশির বিরুদ্ধে ১৩টি অভিযোগ ছিল বলে জানায় পুলিশ প্রশাসন।
কাজাং ওসিপিডি’র সহকারী কমিশনার আহমেদ জাফির ইউসুফ বলেন, ‘কুয়ালালামপুরের পুলিশ একটি সংঘবদ্ধ চক্রকে ধরার জন্য ওঁৎ পেতে ছিল। গতকাল মঙ্গলবার রাতে চেরাসের বাতু ৯ এবং তামান মুদুনের একটি ছোট স্থানে অবস্থান করছিলেন তারা। রাত ১টা ৩৫ মিনিটে পুলিশ বাড়িটিতে অভিযান চালায়। সেখানে এক ব্যক্তিকে অপহরণ করে রাখা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছিল। অভিযান চলাকালীন সময়ে বাড়িটি থেকে অপহরণকারীরা গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার জন্য পাল্টা গুলি ছোঁড়ে পুলিশও।’
জাফির ইউসুফ বলেন, ‘আমরা সফলভাবে অপহরণে আটক ব্যক্তিকে মুক্ত করি। গত ৮ ফেব্রুয়ারি সেন্তুল থেকে তাকে অপহরণ করা হয়। ঘটনাস্থল থেকে একটি ৯এমএম পিস্তল এবং একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের কাছ থেকে কোনো ধরনের ডকুমেন্ট পাওয়া যায়নি। এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে। ৩০৭ ধারায় পেনাল কোর্টে এই মামলাটির তদন্ত চলছে।’
নিহত দুই বাংলাদেশির বিরুদ্ধে মালয়েশিয়ায় বিভিন্ন দেশের শ্রমিকদের অপহরণ করে চাঁদাবাজির অভিযোগ ছিল। মুক্তিপণের দাবিতে এই পর্যন্ত তারা মালয় রিংগিতের হিসেবে ২.৫ মিলিয়ন অর্থ হাতিয়ে নিয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশের অভিযানের সময় ওই বাড়ি থেকে অপহৃত এক বাংলাদেশিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাংলাদেশির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তবে পুলিশ নিহত এবং উদ্ধারকৃত বাংলাদেশির নাম এখনো প্রকাশ করেনি।
পুলিশ বলছে, নিহত ২ বাংলাদেশির কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না।
Related News
সৌদিতে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল ৭ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন ৭ বাংলাদেশি। নিহতদের মধ্যে নারীRead More
মরিশাসে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক এক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। কনটেইনার থেকেRead More



Comments are Closed