Main Menu

সিলেটে ৪৯৫ পিস ইয়াবাসহ তিনজন আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে পৃথক অভিযান চালিয়ে ৪৯৫ পিস ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৯।

আটককৃতরা হচ্ছে-সিলেটের জকিগঞ্জ উপজেলার দক্ষিন মাদারখাল গ্রামের মৃত আখদ্দছ আলীর ছেলে জসিম উদ্দিন (৩৭), মোগলাবাজার থানার আলমপুর এলাকার মোহাম্মদ আসর উদ্দিন খানের ছেলে মোহাম্মদ কাওছার উদ্দিন খান (৪৫) ও জকিগঞ্জ উপজেলার উত্তর লোহার মহল গ্রামের ইমাম উদ্দিন ওরফে কালু মিয়ার ছেলে জাবের আহমেদ রুবেল (২৮)।

মঙ্গলবার (১২ ফেব্রয়ারি) দিবাগত রাত ২টায় ও বুধবার সকাল ৬টায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বুধবার সকাল পৌণে ৬টায় জসিম উদ্দিনকে জকিগঞ্জ উপজেলার তেমুখী মধ্য মাদারখাল জামে মসজিদের সামনে থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সিলেট নগরের শাহপরাণ থানাধীন এলাকা থেকে ৩০০ পিস ইয়াবা বড়িসহ মোহাম্মদ কাওছার উদ্দিন খান ও জাবের আহমেদ রুবেলকে আটক করে র‌্যাব।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, উদ্ধারকৃত ইয়াবা বড়িসহ আটককৃতদের শাহপরান ও জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed