সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম আকাশ নামে খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র নিহত হয়েছেন। আকাশ খুলনা মেডিকেল কলেজের কে-২৪ এর ৫ম বর্ষের ছাত্র বলে জানা গেছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নগরীর লবণচরা থানার গেট সংলগ্ন রূপসা সেতু বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, থানার গেটের অদূরে মোটরসাইকেল দুর্ঘটনা কবলিত অবস্থায় খুলনা মেডিকেল কলেজের একজন ছাত্রকে দেখতে পায় পুলিশ। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়েছে।
« সিলেটে ৪৯৫ পিস ইয়াবাসহ তিনজন আটক (Previous News)
(Next News) ঋণখেলাপিদের তালিকা চেয়েছে হাই কোর্ট »
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed