সিলেটে পালিত হলো কৃষিবিদ দিবস
সিকৃবি সংবাদদাতা: বিভিন্ন আয়োজনে সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) কৃষিবিদ দিবস পালিত হয়েছে। র্যালি ও আলোচনার মাধ্যমে দিবসটি পালন করেছে কৃষিবিদ ইনস্টিটিউশন সিলেট শাখা।
১৩ ফেব্রয়ারি (বুধবার) দুপুর ১২টার দিকে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতির সামনে এসে শেষ হয়। এসময় কৃষিবিদ ইনস্টিটিউশনের সভাপতি কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক কৃষিবিদ সুজন চন্দ্র সরকার, সিকৃবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ, সদ্য পাশ করা সিকৃবির গ্র্যাজুয়াটরা এই র্যালিতে উপস্থিত ছিলেন। পরে সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
বাংলাদেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের জন্য আজকের দিনটি স্মরণীয় দিন। ১৯৭৩ সালে আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রধান পেশা কৃষির সঙ্গে সম্পৃক্ত কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদা প্রদান করেন, অবশ্য তখন মর্যাদা দেয়া হয়েছে চিকিৎসক ও প্রকৌশলীদেরও। কিন্তু এর পর থেকে বিভিন্ন সরকারের আমলে এই দিনটির গুরুত্ব নিয়ে কোনো আলাপ আলোচনা হয়নি। পরবর্তীতে ২০১১ সাল থেকে এই দিনটিকে কৃষিবিদ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয় সরকার।
উল্লেখ্য, বাংলাদেশ কিংবা বিদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কৃষি, পশু চিকিৎসা, পশু পালন, কৃষি অর্থনীতি, মৎস্য, কৃষি প্রকৌশল, এমনকি কৃষি বনায়ন ইত্যাদি বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনকারী পেশাজীবীরা কৃষিবিদ হিসেবে পরিচিত। কৃষি শিক্ষা, গবেষণা, সস্ম্রসারণসহ নানামুখী উন্নয়ন কাজে নিয়োজিত থেকে দেশের খাদ্য নিরাপত্তা এবং সার্বিকভাবে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার সুবাদে কৃষিবিদগণ আজ এক মর্যাদাবান পেশাজীবী হিসেবে প্রতিষ্ঠিত।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed