Main Menu

লিয়াকত আলীর মনোনয়ন বাতিলের দাবিতে মানববন্ধন

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলার চিহ্নিত রাজাকার ওয়াজিদ আলী টেনাই এর পূত্র জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর দলীয় মনোনয়ন বাতিলের দাবীতে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে স্থানীয় দরবস্ত বাজারে ১২ ফেব্রয়ারী মঙ্গলবার বিকাল ৪টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির আহমদ এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান জামাল উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মুজম্মিল আলী, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা সমসুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের দরবস্ত ইউনিটের সদস্য আজির উদ্দিন, বিলাল আহমদ, আবুল কালাম, জাহেদ আহমদ, আলতাফ হোসেন, মুজিবুর রহমান, কেফায়েত উল্লাহ, সিরাজুল হক, কামাল আহমদ, আশিক উদ্দিন, ইয়াহিয়া, শামিম আহমদ, কামাল আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে লিয়াকত আলীর দলীয় মনোনয়ন বাতিল করার দাবী জানান। আগামি ৭২ ঘন্টার মধ্যে দলীয় মনোনয়ন বাতিল না করা হলে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় সড়ক অবরোধের কর্মসূচীর ঘোষনা দেন বক্তারা। এছাড়া আগামি ১৪ ফেব্রয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ বরাবরে প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রেরন করা হবে বলেনও জানান তারা।

Share





Related News

Comments are Closed