Main Menu

বুধবারের এসএসসি পরীক্ষা ২ মার্চ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সাধারণ আটটি শিক্ষা বোর্ডের বুধবারের (১৩ ফেব্রুয়ারি) এসএসসি’র ক্যারিয়ার শিক্ষা পরীক্ষা আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২টায় এ পরীক্ষা শুরু হবে। মঙ্গলবার আট শিক্ষা বোর্ড থেকে আলাদাভাবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনিবার্য কারণবশত এ পরীক্ষা পেছানোর কথা জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

এর আগে বিশ্ব ইজতেমার কারণে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের তিনটি পরীক্ষা পিছিয়ে দেয় শিক্ষা বোর্ডগুলো। আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারির নির্ধারিত পরীক্ষাগুলো পিছিয়ে নিতে গত রোববার শিক্ষা বোর্ডগুলো থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে এসএসসি, দাখিল ও কারিগরিতে ২০ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এছাড়া ১০ বোর্ডে অনুপস্থিত ছিল ৮ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী।

Share





Related News

Comments are Closed