গোয়াইনঘাটে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে বহিস্কার করা হয়। যার নথি নং- ৪৬.০০.৯১০০.০১৭.২৭.০০২.১৬-৬৪।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল বিধি বহির্ভূতভাবে ২০১৭-১৮ অর্থবছরের এলজিএসপি-৩ এর স্কিম অনুমোদনের পূর্বে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব থেকে বিভিন্ন তারিখে ১২ লাখ ৩ হাজার টাকা আত্মসাৎ করেন।
বিষয়টি তদন্তে প্রমাণিত হওয়ায় তার দ্বারা ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সুতরাং ওই চেয়ারম্যান কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী উল্লেখিত ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed