Main Menu

বিশ্বনাথে ইয়াবাসহ ফার্মেসী ব্যবসায়ী আটক

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ১৪পিস ইয়াবাসহ এক ফার্সেসী ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার সন্ধ্যে ৭টায় উপজেলা সদরের নতুনবাজারস্থ টিএনটি রোডের হাজী জহুর আলী মার্কেটের ওয়ার্ল্ড ফার্মেসীর মালিক শাহ আলমকে ইয়াবাসহ আটক করা হয়।

বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্মা, এসআই লিটন রায়, এএসআই তালেব আলী, জামাল খানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে শাহ আলমকে আটক করে।

আটক শাহ আলম উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের আহমদ আলীর ছেলে।

পুলিশ জানায়, ইয়াবা ব্যবসায়ী শাহ আলম পুলিশের নজরদারীতে ছিল। আজ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মো. শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হবে।

Share





Related News

Comments are Closed