Main Menu

সিলেটে যাত্রা শুরু করলো উবার মটো

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে বড় অন ডিমান্ড রাইডশেয়ারিং কোম্পানি উবার সেমাবার থেকে সিলেটে তাদের যাত্রা শুরু করলো। সিলেটবাসীদের জন্য উবার নিয়ে এলো তাদের সবচেয়ে জনপ্রিয় সার্ভিস উবার মটো।

পুরো বিশ্বে উবারের সবচেয়ে বড় মটো মার্কেট বাংলাদেশ এবং সিলেটে এই সার্ভিস চালুর মাধ্যমে তারা আবারো সেটাই প্রমাণ করলো। এর আগে ঢাকা ও চট্টগ্রামে উবার সার্ভিস চালু হয়।

২০১৮ সালের নভেম্বরে উবার ঘোষণা দেয়, ১০০,০০০ এরও বেশি চালক ও সপ্তাহে প্রায় ২৫০০ নতুন চালক উবারে সাইন আপ করছে। এতে ধারণা করা হচ্ছে ২০১৯ সালে বাংলাদেশে উবারের কার্যক্রম দক্ষিণ এশিয়ায় কোম্পানিটির মোট প্রবৃদ্ধিতে ২৫ শতাংশ অবদান রাখবে।

ঢাকা ও চট্টগ্রামে গড়ে পাঁচ মিনিটেরও কম সময়ে উবার রাইড পাওয়া যায় এবং উবার ব্যবহারকারীদের মধ্যে ১৩ শতাংশ যাত্রী সপ্তাহে গড়ে অন্তত ছয়বার উবার ব্যবহার করে থাকেন। বাংলাদেশে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে সিলেটে যাত্রা শুরু করলো উবার।

যেভাবে উবার ব্যবহার করবেন

১। প্রথমে উবার অ্যাপটি ডাউনলোড করে অ্যাকাউন্ট তৈরি করুন। আইওএস এবং অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যাপটি ব্যবহার করা যাবে।

২। উবার অ্যাপটির ভেতরে ‘হ্যোয়ার টু’ অপশনে আপনার গন্তব্যস্থলটি লিখুন। এরপর স্ক্রিনের নিচে আপনার রাইড অপশনগুলো দেখা যাবে।

৩। প্রোডাক্ট সিলেক্টর প্যানেলে যেয়ে উবার মটো অপশনটি সিলেক্ট করুন।

৪। আপনাকে যে স্থান থেকে পিক করবে সে স্থানটি নিশ্চিত করুন এবং রিকোয়েস্ট দিন। পিকআপ পয়েন্টের নিকটে থাকা উবার ড্রাইভার পার্টনারের সাথে আপনার যোগাযোগ করে দেয়া হবে। এবার মটো এলেই আপনি আপনার যাত্রা শুরু করতে পারবেন!

Share





Related News

Comments are Closed