ছাতকে উপজেলা নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
ছাতক প্রতিনিধি : ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়াম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার উৎসব মুখর পরিবেশে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন। ১৬ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
বাকী ১৫ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলুর রহমান ও স্বতন্ত্র হিসেবে বিদ্রোহী প্রার্থী আওলাদ আলী রেজা মনোনয়নপত্র দাখিল করেছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন বর্তমান ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, বাবুল রায়, শাহীন চৌধুরী, আতাউল হক সানি, আব্দুল গাফফার, ইজাজুল হক রনি, এড. মাছুম আহমদ, লোকমান হোসেন ও শামীম আহমদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিখা রানী দে, লিপি বেগম, রাবেয়া বেগম ও নাসিমা আক্তার চামেলী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed