লালমনিরহাটে ২ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দ্রুতগতির ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার বাউরা-মেসেছঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লালমনিরহাট শহরের গোশালা বাজার এলাকার খোরশেদ আলম (৪১) ও আরিফ হোসেন (৩৭)।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাত হোসেন জানান, পাটগ্রাম থেকে দুই মোটরসাইকেল আরোহী লালমনিরহাট শহরের দিকে যাচ্ছিলেন।
এসময় বুড়িমারীগামী একটি দ্রুতগতির ট্রাক মেসেছঘাট এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করার চেষ্টা চলছে।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed