মুন্সিগঞ্জে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ দূর্ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছে। হতাহতরা সকলেই প্রাইভেটকারের আরোহি।
সোমবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সিদ্দিকুর রহমান (৭০), তার স্ত্রী জেসমিন সুলতানা (৫৫) ও দক্ষিণ মতলব উপজেলার শিবপুর এলাকার মো. মকবুলের ছেলে প্রাইভেটকার চালক আব্দুল্লাহ সরকার (৩৫)।
এছাড়া নীলফামারীর জলঢাকা থানার পাথরডানা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে রোকসানা আক্তার (১৫) দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে সিদ্দিকুরের পরিবারের গৃহকর্মী।
ভবেরচর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন জানান, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান কোনো কারণে ব্রেক করে। কিন্তু পেছনে থাকা দ্রুতগতির প্রাইভেটকারটি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed