শায়েস্তাগঞ্জে যুবকের লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রুদ্র জিৎ দে (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে উপজেলার অলিপুর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
রুদ্র মৌলভীবাজারের রাজনগর এলাকার কামাল চাকি গ্রামের রতিশাল দে’র ছেলে।
জানা যায়, শায়েস্তাগঞ্জের অলিপুরে একটি কোম্পানির পার্শ্ববর্তী কলোনিতে সে বসবাস করে আসছে। গত ৩ মাস আগে সে ওই কোম্পানির চাকরি ছেড়ে দেয়। রবিবার সকালে তার রুমের দরজা বন্ধ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনিসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed