সুনামগঞ্জে উপজেলা নির্বাচনে আ’লীগের প্রার্থী যারা
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
মনোনয়নপ্রাপ্তরা হলেন-সুনামগঞ্জ সদর মো: খায়রুল হুদা চপল, জামালগঞ্জ মো: ইউসুফ আল আজাদ, শাল্লা চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, বিশ্বম্ভরপুর রফিকুল ইসলাম তালুকদার, ধর্মপাশা শামীম আহমদ মুরাদ, ছাতক মো: ফজলুর রহমান, দোয়ারাবাজার আব্দুর রহিম, দিরাই প্রদীপ রায়, তাহিরপুর করুণাসিন্ধু বাবলু, দক্ষিণ সুনামগঞ্জ মো: আবুল কালাম।
শুক্রবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় তাদের প্রার্থীতা চুড়ান্ত করা হয় বলে দলের একটি সূত্র জানিয়েছে।
উপজেলা নির্বাচনের প্রথম ধাপে আগামী ১০ মার্চ সুনামগঞ্জের ১০ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়াদ পূর্ণ না হওয়ায় প্রথম ধাপে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে না।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed