কলার মোচা ভুনা রান্না
লাইফস্টাইল ডেস্ক: কলার মোচা অনেকভাবে রান্না করে খাওয়া যায়। এর মধ্যে মোচা ভুনা বেশ সুস্বাদু একটা খাবার। দেখুন এটা কীভাবে তৈরি করবেন-
উপকরণ
কলার মোচা- ১টি, পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ, ঘন নারকেলের দুধ- ১ কাপ, আদা-রসুন বাটা- ১ চা চামচ করে, হলুদ-মরিচ-জিরা গুঁড়ো- ১ চা চামচ করে, গরম মসলা গুঁড়ো- ১ চা চামচ, সরিষার তেল- ৩ টেবিল চামচ, নারকেল কুঁচি সামান্য, তেজপাতা ২টি, কাঁচামরিচ- ৪/৫টি, লবণ- পরিমাণমতো
প্রণালি
প্রথমেই কলার মোচা পরিষ্কার করে হলুদ, লবণ দিয়ে সেদ্ধ করে মিহি করে বেটে নিতে হবে। এবার পাত্রে তেল গরম করে পেঁয়াজ কুচি লাল করে ভেজে ১ কাপ পানি দিয়ে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরে, লবণ দিয়ে ভাল করে কষিয়ে বাটা কলার মোচা দিন।
নেড়েচেড়ে নারকেলের দুধ দিয়ে রান্না করুন। কাঁচামরিচও দিয়ে দিন। ঘন ঘন নাড়তে হবে। পানি শুকিয়ে তেল ওপরে ভেসে উঠলে নামিয়ে পরিবেশন করুন। ওপরে অল্প নারকেল কুচি ছড়িয়ে দিন।
Related News
প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ
লাইফস্টাইল ডেস্ক: সম্পর্ক ভেঙে গেলেও মুছে যায় না সব স্মৃতি। থেকে যায় অভিমান, অভিযোগ, বিশ্বাসভঙ্গেরRead More
বুড়িয়ে যাচ্ছে জাপান, প্রবীণদের ভিড়ে কমছে শিশু জন্মহার!
লাইফস্টাইল ডেস্ক: প্রায় ১২ কোটি ২৭ লাখ মানুষের দেশ। অথচ সেখানে প্রতি ১০ জনের মধ্যেRead More



Comments are Closed