পিকনিকের বাসে আড়াই লাখ ইয়াবা, আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে শাহ আমানত সেতুর ওপরে পিকনিকের বাস থেকে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন)। এসময় পাচারকারী সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।
র্যাবের-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজারে প্রমোদ ভ্রমণ শেষে বাসটি যশোর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর ওপরে ওই বাসটিকে থামানো হয়। এরপর সেখানে তল্লাশি চালিয়ে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় পাচারকারী সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে।
কক্সবাজার থেকে প্রমোদ ভ্রমণের আড়ালে এই বিপুর পরিমাণ ইয়াবা পাচার করা হচ্ছিল। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান র্যাবের অধিনায়ক।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed