Main Menu

বানিয়াচংয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে দু’পক্ষের সংঘর্ষে উমর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার রাত সাড়ে ৭টার এ ঘটনা ঘটে। নিহত উমর আলী উপজেলার পৈলারকান্দি গ্রামের রাজা মিয়ার ছেলে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৈলারকান্দি গ্রামের সাবেক মেম্বার হারিছ মিয়ার সাথে একই গ্রামের উমর আলীর আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১১জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উমর আলীকে মৃত ঘোষনা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, আহতদের হাসপাতালে নিয়ে আসার পর উমর আলী মারা যান এবং অন্যান্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed