কৃষি উপকরণের দাম কমানোর দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে দাবি মাস উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৬টায় পীরের বাজারে এক হাটসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
কৃষক ফ্রন্ট সদর উপজেলা সাধারণ সম্পাদক রুমন বিশ্বাসের সভাপতিত্বে হাটসভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, প্রণব জ্যোতি পাল, এনামুল হক সামি, সাজ্জাদ হোসাইন, কামাল মিয়া, আমির প্রমুখ।
হাটসভায় বক্তারা বলেন, ‘কৃষি ফসলের লাভজনক দাম নিশ্চিত করার ক্ষেত্রে সরকার ব্যর্থ। ক্ষেতমজুরের সারা বছর কাজ নেই। কৃষকের উপর হয়রানিমূলক সার্টিফিকেট মামলা করা হয়েছে।’ বক্তারা কৃষি উপকরণের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed