Main Menu

প্রধানমন্ত্রীর নামে খোলা ৭৫২ ফেসবুক আইডি বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ৭৫২টি ফেসবুক আইডি ও পেজসহ বাংলাদেশে এক হাজার ৩৩২টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী ও তাঁর পরিবার বর্গের নামে ভুয়া আইডি বা পেজ খুলে মিথ্যা ও মানহানিকর প্রচার ছড়িয়ে দেশ ও বিদেশে সরকারের সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টায় লিপ্ত ছিল।

এনটিএমসি ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে ২৭ জানুয়ারী, ২০১৯ পর্যন্ত প্রধানমন্ত্রীর নামে পরিচালিত ৭৫২ টি আইডিসহ সর্বমোট ১৩৩২ টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করেছে। এছাড়া অনুমোদনবিহীন ২৮৮ টি পেজ, ২৮ টি গ্রুপ এবং ৭১টি প্রোপাগান্ডামূলক পোস্ট মুছে ফেলা হয়েছে ফেসবুক থেকে।

Share





Related News

Comments are Closed