সিলেটে ৩-০ গোলে বড় জয় পেয়েছে শেখ রাসেল
স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে থামানোই যাচ্ছে না শেখ রাসেল ক্রীড়া চক্রকে। তিন ম্যাচ মাঠে নেমে তিনটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। চতুর্থ রাউন্ডের ম্যাচে আজ সোমবার নিজেদের হোম ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামে মোহামেডানের বিরুদ্ধেও ৩-০ গোলের বড় জয় পেয়েছে আশরাফুল ইসলাম রানারা।
এবারের বিপিএলে প্রতিটি ম্যাচে ৪ জন করে বিদেশী খেলতে পারে একাদশে। যার সাফল্য পেলো শেখ রাসেল । তাদের তিনটি গোলই আসে বিদেশীদের থেকে।
এবারের আসরে সিলেট জেলা স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু করে রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। নিজেদের হোম ভেন্যুতে প্রথম ম্যাচেই বড় সাফল্য পেলো দলটি।
শেখ রাসেল ক্রীড়া চক্রের হোম ভেন্যু হিসেবে বরাদ্দ দেওয়া সিলেট জেলা স্টেডিয়ামের প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে মোহামেডানকে শুরু থেকেই দাঁড়াতে দেয়নি শেখ রাসেল। প্রথমার্ধে দুইটি এবং দ্বিতীয়ার্ধে একটি গোল করে মোহামেডানের জালে মোট তিনবার বল জড়িয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ম্যাচের আট মিনিটেই রাফায়েলের গোলে এগিয়ে যায় টিটুর দল। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে ৪২ মিনিটে ব্যবধান বাড়ান ডুকাকু আলিসন।
২-০ গোল নিয়ে বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে মোহামেডান গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠলেও কাঙ্ক্ষিত জাল পায়নি। বরং ডিফেন্স আলগা হওয়ায় ৮৬ মিনিটে আরও একটি গোল খেয়ে বসে। এবার মোহামেডানের জালে বল পাঠান উজবেকিস্তানের আলিশের আজিজভ।
এ পর্যন্ত তিন ম্যাচে তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে টিটুর দল। গোল ব্যবধানে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা। চার ম্যাচের তিনটি জয় ও একটি হারে দুইয়ে আছে আরামবাগ।
এদিকে , ৪ ফেব্রুয়ারির পর প্রথম ফেইজের আরো ৪টি খেলা অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়ামে। পরবর্তী খেলাগুলোতে ১৩ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। ২২ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ আবাহনী লিমিটেড ঢাকা, ২৮ ফেব্রুয়ারি শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে নফেল স্পোর্টিং ক্লাবের এবং ৭ এপ্রিলে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিপক্ষ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed