Main Menu

জৈন্তাপুরে এসএসসি পরিক্ষার্থীর আত্মহত্যা

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে তাসমিনা বেগম (১৫) নামের এক এসএসসি পরিক্ষার্থী আত্নহত্যা করেছে। সোমবার দুপুর ১২টার দিকে নিজ বসত ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

সে উপজেলার দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের ফয়জুল হক মিস্ত্রির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় তাসমিনা দুটি বিষয়ে অংশগ্রহন করে। পরীক্ষা দুটি খারাপ হওয়ার কারণে সে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছে। পরীক্ষা ব্যতিত অন্য কোন কারণ নেই বলে জানান তারা।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মায়নূল জাকির বলেন, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রির্পোট তৈরী করা হয়। এলাকাবাসী ও গন্যমান্যদের অনুরোধে এবং আত্মহত্যার পিছনে অন্য কোন কারন না থাকায় ডিএম এর অনুমতি স্বাপেক্ষে লাশের ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন ওসি। জানায়।

Share





Related News

Comments are Closed