ওসমানীনগরে ইউনুছ হত্যার ঘটনায় ৪ যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলায় ব্যবসায়ী ইউনুছ হত্যার ঘটনায় ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার আবদুল্লাহপুর গ্রামের আবদুল বারির ছেলে ফয়েজ আহমদ (২০), উত্তর কালনীরচরের আশিক মিয়ার ছেলে ফাহিম আহমদ ধন মিয়া (২১), বিশ্বনাথ উপজেলার মুফতিরগাঁও গ্রামের খলদ মিয়ার ছেলে বাদশা মিয়া (২৩) এবং নেত্রকোণা জেলার মদন উপজেলার হাদিছ মিয়ার ছেলে অলিউর রহমান ওলি (১৯)।
প্রাথমিক জিজ্ঞাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিংকালে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মো. সাইফুল ইসলাম ও ওসমানীনগর থানার ওসি (পরিদর্শক) এসএম আল-মামুন জানান, হত্যাকারীরা ঠাণ্ডা মাথার খুনি। হত্যার শিকার ব্যবসায়ী ইউনুছের দোকানে অটোরিকশার সীট বাঁধাইয়ের কাজ করা হতো। হত্যাকারীরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটায়।
পুলিশ জানায়- গ্রেপ্তারকৃত ফয়েজ তার পার্শ্ববর্তী দোকানের এবং বাদশা মিয়া নিহত ব্যবসায়ীর দোকানের কর্মচারী ছিল। এছাড়া ওলি রিকশা চালক এবং ফাহিম বেকার যুবক। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীকে ঘুম থেকে ডেকে উঠায় ফয়েজ, এরপর তাকে কিলঘুষি মারতে থাকে একপর্যায়ে মাথার ডানপাশে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত বুধবার (৩০ জানুয়ারী) রাতে ওসমানীনগর উপজেলার দক্ষিণ তাজপুর এলাকায় নিজ দোকানে খুন হন ব্যবসায়ী ইউনুছ আলী। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ সময় ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসলে ৪ জন খুনের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed