স্বেচ্ছায় ভূমি ছেড়ে দিলে সম্মানিত করবে সিসিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সড়ক প্রশস্থকরণে স্বেচ্ছায় ভূমিদাতাদের সম্মানিত করা হবে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। সেই সঙ্গে তিনি সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের পরিবার তাদের পৈত্তিক সম্পত্তির কিছু অংশ জনস্বার্থে ছেড়ে দেয়ায় তাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।
মঙ্গলবার বিকেলে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে হাফিজ কমপ্লেক্সের সামনে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
পরে মেয়র নগরের হাফিজ কমপ্লেক্স থেকে সুবহানীঘাট পর্যন্ত সড়কের উভয় পাশের ব্যবসায়ী ও ভূমির মালিকদের পাঁচ ফুট করে জমি ছেড়ে দিতে অনুরোধ করেন।
এর আগে নগরের হাফিজ কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের গাছ কাটা ও দেয়াল ভাঙার কাজ শুরু করা হয়। পরে মেয়র নগরের শিবগঞ্জ এলাকা দিয়ে প্রবাহিত গোয়ালীছড়া সংস্কারের কাজ পরিদর্শন করেন।
এ সময় সিসিকের ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী অরবিন্দ দেবসহ সিসিকের অন্যন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এর বড় ভাই ড. এ কে আব্দুল মুবিনের কাছে সড়ক প্রশস্তকরণের জন্য ৫ ফুট জমি ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে জনস্বার্থে সড়কের জন্য ৫ ফুট জমি ছেড়ে দেন তিনি। ছেড়ে দেওয়া জমির মূল্য প্রায় কোটি টাকা হবে এবং তাদের এ মহতী উদ্যোগ নগরবাসীর জন্য অনুকরণীয় মনে করেন মেয়র আরিফ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed